সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৬১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: সেভ লাইফের স্লোগান স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে, স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওইদিন ৪০০ জন ছাত্র ছাত্রীর মধ্যে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়।

গোপালপুর সেভ লাইফ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে আলিফ ডিজিটাল হসপিটাল গোপালপুর এর সহযোগিতায় ১ আগস্ট সোমবার দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বড়শিলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম লাভলু, এ সময় আরো উপস্থিত ছিলেন আলিফ ডিজিটাল হসপিটাল এর প্যাথলজিস্ট মো. মজনু , সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনর এসোসিয়েশন এর পক্ষ থেকে সেভ লাইফের সহসাধারণ সম্পাদক মো. শিশির আহমেদ, দপ্তর সম্পাদক মো. তৌহিদুর রহমান তানজিল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কাজী রকি, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আজাদ হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা শেখ, মডারেটর আকাশ স্বেচ্ছাসেবীসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme