সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৬৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার নোয়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ভাদ্রা ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামের নোয়াই নদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখলে নাগরপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নাগরপুর থানা পুলিশ অজ্ঞাত এ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়। অজ্ঞাত এ লাশের পরনে ছিল সবুজ রংয়ের সেলোয়ার ও গোলাপী রংয়ের প্রিন্টের কামিজ। তার কোমরে একটি পেয়ারা বাধাঁ ছিল।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে নোয়াই নদী থেকে লাশ উদ্ধার করি। তবে লাশটির কোন পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি তিন চারদিন আগে তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত এ নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হতে পারে বলে আমরা ধারনা করছি। অজ্ঞাত লাশটির ব্যাপারে তদন্ত চলছে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme