সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়া ওরফে মোহন (৫০) কে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতার জাহাঙ্গীর মিয়া উপজেলার গয়হাটা গ্রামের মোকছেদ মিয়ার ছেলে।

মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরন সূত্রে জানা যায়, গয়হাটা গ্রামের জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনের ছেলে কাতার প্রবাসী অন্তরের সাথে এক বছর আগে উপজেলার কোদালীয়া গ্রামের আ. খালেকের মেয়ের ….. (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূর ওপর কুদৃষ্টি পরে লম্পট শ্বশুরের। ছেলে বিদেশে থাকার সুযোগে বিভিন্ন সময় পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৬ জুলাই শুক্রবার বিকেলে নিজ বাড়ির দক্ষিন দুয়াড়ী চৌচালা টিনের ঘরে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বশুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পুত্রবধূ তার সম্ভ্রম রক্ষা করে। এর পর ধর্ষণে ব্যর্থ হয়ে পুত্রবধূকে বেদম প্রহার করে ওই শ্বশুর। স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুত্রবধূর মা সুফিয়া আক্তার বাদি হয়ে ২৭ জুলাই মঙ্গলবার নাগরপুর থানায় মামলা করে।

এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশি অভিযান চালানো হয়। ওই রাতেই অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme