সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মোটর সাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় বাসন্তী সরকার (৩৭) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।

১২ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় দিকে উপজেলার মেঘনা-নাগরপুর সড়কের দক্ষিণ নাগরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ঢাকা বিভাগের ধামরাইয়ের আটি গ্রামের অরুন সরকারের স্ত্রী বাসন্তী সরকার তার স্বামী ও ছেলের সাথে উপজেলার বেকড়া ইউনিয়নের বরটিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে আসার সময় মেঘনা-নাগরপুর সড়কের দক্ষিণ নাগরপুর নামক স্থানে বেপরোয়া গতির মোটর সাইকেলের সাথে ধাক্কা খায়। পরে এলাকাবাসী দ্রুত বাসন্তীকে উদ্ধার করে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে এলাকাবাসী মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলটি আটক করার চেষ্ঠা করলে মোটরসাইকেলের চালক ও অপর আরোহী পালিয়ে যায়। পরে নাগরপুর থানা পুলিশ এসে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme