সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৩১ বার দেখা হয়েছে।

কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. শাহিনুর রহমান শাহিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার মামুদনগর সড়ক ভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শাহিন উপজেলার ভাতশালা গ্রামের মো. সেতাব আলীর ছেলে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল-মামুন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নাগরপুর থেকে কেদারপুর যাচ্ছিল। পথে অটোরিকশাটি ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের (ঢাকা মেট্রো: ন ২০-১৩৪৯) সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির যাত্রী শাহিন নিহত হন। আহত হন অটোর চালক একই গ্রামের মো. ঠান্ডু মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অশঙ্কাজনক দেখে তাকে ঢাকায় রেফার করেছেন চিকিৎসক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme