সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়িতে পৌরসভা নির্বাচনে নৌকার শ্লোগান দিয়ে বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে।

এসময় বিএনপির মেয়র প্রার্থী এসএমএ ছোবহানসহ অন্তত দশজন আহত হয়।

এছাড়া হামলাকারীরা চার শতাধিক চেয়ার, দশটি মোটর সাইকেল, একটি জিপ গাড়ি ভাংচুর করে। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন এসএমএ ছোবহান।

লিখিত বক্তব্যে তিনি জানান, রোববার সন্ধ্যায় ধনবাড়ির নওয়াব ইন্সটিটিউট প্রাঙ্গণে বিএনপি মেয়র প্রার্থী নির্বাচনের কেন্দ্র কমিটি গঠনের জন্য যান। এর একটু পরেই ৪০ থেকে ৫০ জন লোক নৌকার শ্লোগান দিয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মেয়র প্রার্থী ছোবহানসহ নেতা-কর্মীরা আহত হয়। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধনবাড়ি থানা ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, খন্দকার আািনসুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী ও ধনবাড়ি পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme