সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে সেচ পাম্পের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক উপজেলার বাড়ীগ্রামের মৃত কাদেরের ছেলে মিয়ার চাঁন (৬৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সেচ পাম্পটি বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে মিয়ার চাঁন সেচ পাম্পটি চালাতে যায়। সকাল ৯ টার দিকে বিদ্যুৎ চালিত এ পাম্প চালাতে সুইচ অন করার সময় বিদ্যুতায়িত হন তিনি। এসময় মাঠে কর্মরত কৃষকরা মেশিন ঘর থেকে চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে আসে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রিয়া মন্ডল তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ এ কৃষকের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme